সৌদি আরব জেদ্দা-মক্কা সরাসরি সড়ককে মহাসড়কে রূপান্তর করতে যাচ্ছে। আট লেনের এই যুগান্তকারী অবকাঠামো প্রকল্প যা হজযাত্রীদের ভ্রমণে সময় বাঁচাবে এবং আরো নিরাপদ করবে।
মক্কা
সৌদি আরবের পবিত্র মক্কায় ৪৩তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন ও তাফসির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দুই বাংলাদেশি হাফেজ নিজ নিজ গ্রুপে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছেন। প্রতিযোগিতায় ১১৭টি দেশের ১৬৬ জন হাফেজ অংশ নেয়।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের তত্ত্বাবধানে মক্কায় রোববার (১৩ আগস্ট) শুরু হয়েছে আন্তর্জাতিক ইসলামি সম্মেলন। দুই দিনব্যাপী এ সম্মেলনে ৮৫ দেশের দেড় শতাধিক আলেম ও মুফতি অংশ নিয়েছেন।
সৌদি আরবের মক্কায় একটি হোটেলে আগুন লেগে আট ওমরাযাত্রী নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো ছয়জন।
মক্কায় বসবাসের অনুমতিপ্রাপ্ত সব বিদেশির জন্য বৈধ এন্ট্রি পারমিট সবসময় সঙ্গে রাখা ও প্রয়োজনে তা প্রদর্শন করা বাধ্যতামূলক করেছে সৌদি আরব। আজ ১৫ মে থেকেই কার্যকর করা হয়েছে এই নিয়ম।
প্রতিবছরের মতো আসন্ন রমজান মাসে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পবিত্র দুই মসজিদের তারাবি ও তাহাজ্জুদ নামাজের ইমামদের নাম ঘোষণা করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দু’দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রশিক্ষণ ও তথ্য বিনিময়ের লক্ষ্যে সৌদি আরবের সাথে ‘রোড টু মক্কা’ সমঝোতা স্মারক সই হয়েছে।এতে বাংলাদেশী হজযাত্রীদের হজ ও ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়া সহজ হবে বলে জানান তিনি।
সৌদি আরবের মক্কা নগরীতে শুরু হয়েছে সামরিক বাহিনীর সদস্যদের জন্য নবম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা।রোববার দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটি শুরু হয়।প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইন্টেলেকচুয়াল ওয়ারফেয়ার সেন্টারের প্রধান ড. মোহাম্মদ আল-ইসা।
মক্কার মসজিদ আল হারামে সকল বয়সী শিশুদের প্রবেশের অনুমতি দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। শনিবার এ ঘোষণাটি দেয়া হয়েছে।
পবিত্র হজ পালন শেষে সৌদি আরবের মক্কায় মোরশেদ হাসান সিদ্দিকী (৫৮) নামে আরো এক হাজীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৬ জুলাই মক্কা আল-মুকাররমায় মারা যান। এ নিয়ে হজ পালন করতে গিয়ে ২১ জন বাংলাদেশীর মৃত্যু হলো। তাদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ৬ জন।