পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে শ্রমিক সমাবেশ করা হয়েছে।
মজুরি
পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিক সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।
দেশের ইপিজেডগুলোর বাইরে থাকা প্রতিষ্ঠানের পোশাক শ্রমিকদের জন্য গত নভেম্বরে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করে নিম্নতম মজুরি বোর্ড।
দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কর্মরত শ্রমিকদের নতুন মজুরি চূড়ান্ত করা হয়েছে। এতে খাতভেদে ১২ হাজার ৮০০ টাকা থেকে শুরু করে ১৪ হাজার ২৫ টাকা পর্যন্ত ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে।
দেশের তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি আজ রবিবার চূড়ান্ত করা হবে। এ ব্যাপারে মজুরি বোর্ডের শেষ বৈঠক শ্রম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে। বৈঠকের পর চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। নিম্নতম মজুরি বোর্ড গত ৭ নভেম্বর গার্মেন্টস শ্রমিকদের জন্য সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করে।
দেশের তৈরি পোশাকশ্রমিকদের জন্য সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ডের ষষ্ঠ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আগামী ডিসেম্বর থেকে তৈরি পোশাকের ক্রয়াদেশের দাম যৌক্তিকভাবে বৃদ্ধির দাবি জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।
ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরির দাবি জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শুক্রবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।
এই উচ্চ মূল্যের বাজারে স্বল্প মজুরিতে সংসার চলছে না ট্যানারি শ্রমিকের। সব শেষ ২০১৮ সালে এ খাতের জন্য ন্যূনতম মজুরি ১৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলেও সেটি আজও পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। ট্যানারি শিল্প মালিকরা ৮ থেকে ৯ হাজার টাকা দিয়ে শ্রমিকদের কাজ করাচ্ছেন। এই স্বল্প মজুরিতে দুই বেলার খাবার জোটানো কঠিন হয়ে পড়েছে ট্যানারি শ্রমিকদের।