কুষ্টিয়া, মেহেরপুর, সিরাজগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, পাবনা, বগুড়ার ৩১৫ জন চরমপন্থী স্বাভাবিক জীবনে ফিরতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
মন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নিষেধাজ্ঞা অথবা পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হয় না।রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সাথে শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন জানান, ‘প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে তার সাম্প্রতিক জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফর।’
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ূন নকল ও ভেজালকারী ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, বিশ্বনেতায় রূপান্তরিত হয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনা এলাকার হাজী ক্যাম্পে হজ কার্যক্রম-২০২৩ (১৪৪৪ হিজরি)-এর উদ্বোধন করেছেন।
দাম না কমলে ভারত থেকে ফের পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দাম আমলে না নেয়ায় অসন্তোষও প্রকাশ করেন তিনি।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ইঙ্গিত দিয়েছেন, আসছে বাজেটে করমুক্ত আয়ের সীমা কিছুটা বাড়তে পারে। তবে সেটি সেটি কতটা বাড়তে বাড়ে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে তিনি কিছু বলেননি।
ই-হজ ব্যবস্থাপনায় হজযাত্রা অনেক সহজ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (১৯ মে) দুপুরে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে হজ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শুক্রবার সকাল ১০টায় রাজধানীর আশকোনায় চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু বিসিএস পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে এ কর্মসূচির সময় পিছিয়ে দিয়েছেন তিনি।