মন

নির্বাচনকে সামনে রেখে দেশে অবৈধ অস্ত্রের আমদানি

নির্বাচনকে সামনে রেখে দেশে অবৈধ অস্ত্রের আমদানি

মাদক চোরাকারবারিদের সহায়তায় পাচারচক্রের সদস্যরা বিভিন্ন কৌশলে প্রতিবেশী দেশ থেকে অস্ত্রের চালান নিয়ে আসছে রোহিঙ্গা ক্যাম্পে। বিশেষ করে নাফ নদী ব্যবহার করে এসব অস্ত্র আনা হচ্ছে।

প্রধানমন্ত্রীকে দেওয়া উপহারের গরুর মাংস পেল ৮০০ পরিবার

প্রধানমন্ত্রীকে দেওয়া উপহারের গরুর মাংস পেল ৮০০ পরিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া বুলবুলের সাড়ে ২১ মন ওজনের গরুর মাংস পেয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ৮০০টি দরিদ্র-অসহায় পরিবার। ক্রস ব্রাহমা প্রজাতির এ গরুটিকে কোরবানি দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা, শেখ হাসিনা, বুলবুল, তার স্ত্রী ইসরাত জাহান ও তার বাবা আবু তাহের বেপারীর নামে।

দ্রব্যমূল্যের চাপে মানুষের মনে ঈদের আনন্দ নেই : মির্জা ফখরুল

দ্রব্যমূল্যের চাপে মানুষের মনে ঈদের আনন্দ নেই : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমানে অসহনীয় দ্রব্যমূল্যের চাপে মানুষের মাঝে ঈদের কোনো আনন্দ নেই। তিনি বলেন, সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া

বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া

বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রার্থনার মাধ্যমে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে শুরু হয় ঈদ প্রথম জামাতের মোনাজাত। ১০ মিনিটব্যাপী চলা মোনাজাতে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন ছোট-বড় সব বয়সী মুসল্লিরা।

ঈদের দিন আবহাওয়া যেমন থাকবে

ঈদের দিন আবহাওয়া যেমন থাকবে

ঈদুল আজহার আগের দিন বুধবার (২৮ জুন) রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আগামীকাল ঈদের দিন সকাল থেকে দেশজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে বৃষ্টির কারণে তাপমাত্রা সারা দেশেই সহনীয় পর্যায়ে থাকতে পারে।

এবার প্রস্তুতি নিয়েই নির্বাচনে আসবে বিএনপি : তথ্যমন্ত্রী

এবার প্রস্তুতি নিয়েই নির্বাচনে আসবে বিএনপি : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যতো কথাই বলুক না কেন আগামী নির্বাচনেও বিএনপিকে আসতে হবে। আশা করবো ২০১৮ সালের মতো গাধার জল ঘোলা করে খাওয়ার মতো নয়, তারা এবার আগে থেকেই প্রস্তুতি নিয়েই নির্বাচনে আসবে।

প্রধানমন্ত্রী‌কে ঈদের শুভেচ্ছা নরেন্দ্র মোদির

প্রধানমন্ত্রী‌কে ঈদের শুভেচ্ছা নরেন্দ্র মোদির

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভার‌তের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৮ জুন) ঢাকার ভারতীয় হাইক‌মিশন এক বার্তায় এ তথ‌্য জানায়।

ঈদুল আজহার চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবজাতির কল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদুল আজহার চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবজাতির কল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবজাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। আগামীকাল ঈদুল আজহার উৎসব উদযাপিত হবে।