মন

দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁর দলের নেতাদের আগামী জাতীয় নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করার পাশাপাশি যে কোনো ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে বলেছেন।

জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী জাফরুল্লাহ চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

২৬ এপ্রিলের আগে মুক্তি পাবেন না গোল্ডেন মনির

২৬ এপ্রিলের আগে মুক্তি পাবেন না গোল্ডেন মনির

অর্থপাচার মামলায় মো: মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির জন্য আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। 

২৫ এপ্রিল জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৫ এপ্রিল জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৫ এপ্রিল প্রধানমন্ত্রীর এই সফর শুরু হবে। এতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে।

কেজিতে ৫ টাকা বাড়ল সারের দাম

কেজিতে ৫ টাকা বাড়ল সারের দাম

ডিলার ও কৃষক পর্যায়ে ইউরিয়া, টিএসপিসহ বিভিন্ন ধরনের সারের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে সারের মূল্য বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এ মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

বাফুফের বিরুদ্ধে সরব ক্রীড়া মন্ত্রণালয়, তদন্তের সুপারিশ

বাফুফের বিরুদ্ধে সরব ক্রীড়া মন্ত্রণালয়, তদন্তের সুপারিশ

বের হতে শুরু করেছে থলের বেড়াল, ফেঁসে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তথা বাফুফে। রোববার বাফুফের বিরুদ্ধে পূর্ব-পরিকল্পিত মিথ্যাচারের অভিযোগ আনেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এবার তার সুরেই সুর মেলালেন বলেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বাফুফের বিরুদ্ধে তদন্ত করতে সর্বসম্মত হয়েছেন তারা।

ময়মনসিংহে ১০০ টাকার জন্য বন্ধুকে হত্যার অভিযোগ

ময়মনসিংহে ১০০ টাকার জন্য বন্ধুকে হত্যার অভিযোগ

মাত্র ১০০ টাকার জন্য নাহিদ (৩০) নামের বন্ধুকে তলপেটে কাচ ঢুঁকিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই আরেক বন্ধু হৃদয় মিয়ার (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত নাহিদ নগরীর আকুয়া গরু খোয়াড় এলাকার দুরু মিয়ার সন্তান।

ঘুমন্ত বড় ভাইকে গলা কেটে খুন করল ছোট

ঘুমন্ত বড় ভাইকে গলা কেটে খুন করল ছোট

মানিকগঞ্জের সিংগাই উপজেলায় প্রেমের বিয়ে মেনে না নেওয়ার জের ধরে ঘুমন্ত বড় ভাইকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।

টাঙ্গাইলের শাশুড়ীর সামনে স্ত্রীকে হত্যা

টাঙ্গাইলের শাশুড়ীর সামনে স্ত্রীকে হত্যা

টাঙ্গাইলের দেলদুয়ারে শশুর বাড়ির ওয়ারিশের জন্য শাশুরি সামনেই স্ত্রী সুমিতা বেগমকে (৪০) হত্যার অভিযোগ উঠেছে স্বামী মিনজু মিয়ার বিরুদ্ধে। এই ঘটনায় ঘাতক স্বামী মিনজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে দেলদুয়ার উপজেলার কুপাখী গ্রামে এই ঘটনা ঘটে। ঘাতট মিনজু মিয়া ওই গ্রামের মৃত আজগর মিয়ার ছেলে।