মন

ওয়াসার পানির দাম জোন অনুযায়ী হবে: এলজিআরডি মন্ত্রী

ওয়াসার পানির দাম জোন অনুযায়ী হবে: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘ঢাকা ওয়াসার পানির দাম জোন অনুযায়ী হবে। একেক এলাকায় একেক ধরনের দাম হবে।’ বৃহস্পতিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা ওয়াসা ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে আরও ৫০টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মসজিদ উদ্বোধন করেন তিনি।

আজ হজ নিবন্ধনের শেষ দিন

আজ হজ নিবন্ধনের শেষ দিন

হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ। কোটা পূরণ না হওয়ায় এ বছর সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ নিবন্ধনের সময়সীমা বৃহস্পতিবার (১৬ মার্চ) পর্যন্ত বাড়ানো হয়েছিল।

চাকরি ফেরত পাবেন না দুদকের শরীফ

চাকরি ফেরত পাবেন না দুদকের শরীফ

দুর্নীতি দমন কমিশনের (কর্মচারী) সাবেক উপপরিচালক মো. শরীফ উদ্দিন আর চাকরি আর ফেরত পাচ্ছেন না। কোনো কারণ দর্শানো (শোকজ) ছাড়াই কোনো কর্মচারীকে অপসারণ করা সংক্রান্ত ৫৪ (২) বিধি বাতিলের বিরুদ্ধে দুদকের আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ।

শি-কে অভিনন্দন জানিয়ে বিপাকে কেরালার মুখ্যমন্ত্রী

শি-কে অভিনন্দন জানিয়ে বিপাকে কেরালার মুখ্যমন্ত্রী

চীনের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছিলেন কেরালার বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাতেই ক্ষুব্ধ বিজেপি। শি জিনপিং-কে সম্প্রতি তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করেছে চীনের পার্লামেন্ট। 

রমজানের চাহিদার তুলনায় বাজারে বেশি পণ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী

রমজানের চাহিদার তুলনায় বাজারে বেশি পণ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান মাসের চাহিদার তুলনায় বাজারে অনেক বেশি পণ্য মজুত আছে। কৃত্রিম উপায়ে কোন ব্যক্তি পণ্যের সংকট সৃষ্টির উদ্দেশ্যে অবৈধ মজুত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

গাজীপুরে প্রধানমন্ত্রী

গাজীপুরে প্রধানমন্ত্রী

শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এইচএসসিতে উত্তীর্ণদের সাড়ে ১০ হাজার শিক্ষার্থী পাবেন বৃত্তি

এইচএসসিতে উত্তীর্ণদের সাড়ে ১০ হাজার শিক্ষার্থী পাবেন বৃত্তি

এবার শিক্ষা মন্ত্রণালয় সদ্য প্রকাশিত এইচএসসির ফলের ওপর ভিত্তি করে ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে। এদের মধ্যে ১ হাজার ১২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।

প্রধানমন্ত্রী সহজ শর্তে উন্নয়ন অংশীদারদের কাছে ঋণ চেয়েছেন

প্রধানমন্ত্রী সহজ শর্তে উন্নয়ন অংশীদারদের কাছে ঋণ চেয়েছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে উদ্ভূত অর্থনৈতিক মন্দা কাটিয়ে বিশ্ব অর্থনীতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহজ শর্তে ঋণ অব্যাহত রাখতে উন্নয়ন সংস্থা ও উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ।

ফের ড. মুহাম্মদ ইউনূসের কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী

ফের ড. মুহাম্মদ ইউনূসের কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে বিশ্বের বরেণ্য ব্যক্তিদের একটি খোলা চিঠি নিয়ে কড়া সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।