ভারতের মহারাষ্ট্র রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে। বৃহস্পতিবার (৩০ জুন) ভারতের পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
মন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত জ্ঞান ও বিজ্ঞানের নিবিড় চর্চা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি‘বাংলাদেশ’ নামক একটি জাতিরাষ্ট্র সৃষ্টিতে এ প্রতিষ্ঠানটির অনবদ্য অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউনূস সেন্টার যে বিবৃতি দিয়েছে, তা ‘শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন নারী হলে ইউক্রেনে তিনি যে ‘সহিংস ও পাগলামো’ যুদ্ধ বাঁধিয়েছেন তা করতেন না। এমন মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, পুতিনের এ যুদ্ধ বিষাক্ত পুরুষত্বেরই একটি নিখুঁত উদাহরণ।
ইসরাইলের আগামী নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বিদায়ী প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বুধবার সন্ধ্যায় তিনি এ কথা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের কারণে পদ্মা সেতুর নির্মাণকাজ দুই বছর পিছিয়েছে। বুধবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং তার একান্ত সচিবের নাম ব্যবহার করে প্রতারণ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও মৌলভীবাজারের ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত না করে তার পরিবর্তে ফ্লাইওভার নির্মাণের নির্দেশ দিয়েছেন। সাম্প্রতিক বন্যার পানি সরে যাওয়ার জন্য এসব সড়ক কেটে ফেলা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সারাদেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করছে, কারণ উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পায়নকে ত্বরান্বিত করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অভিনন্দন না জানিয়ে বিএনপি পদ্মা সেতুর বিরোধিতা স্বীকার করে নিয়েছে।