পরীক্ষামূলকভাবে দেশে চালু হলো ফাইভ-জি সেবা। ডিজিটাল রূপান্তরের যাত্রা ত্বরান্বিত করতে ও দেশের সব গ্রাহক যেন পঞ্চম প্রজন্মের (ফাইভ-জি) মোবাইল প্রযুক্তির অত্যাধুনিক সুবিধা উপভোগ করতে পারে, সেজন্য ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে এই সেবা চালু করা হয়েছে।
মন
ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। তিনি এ সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ ও দেশটির কার্যত শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে দেখা করবেন। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জেরে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে কোনও যোগাযোগ নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশপ্রেম ও আন্তরিকতার সাথে দেশের সেবা করা এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা অর্জন করেছে।
শনিবার মধ্যরাতে হ্যাক করা হলো ভারতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট। এর পরে সেই অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘দেশে বৈধতা পাচ্ছে বিট কয়েন। সরকার ৫০০ বিট কয়েন কিনেছে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশের কল্যাণে আমাদের প্রত্যেকের দায়িত্ব সচেতনভাবে ও সৎভাবে পালন করতে হবে। সৎভাবে কাজ করা আমাদের নৈতিক ও আইনি দায়িত্ব।’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাস্তবমুখী শিক্ষা জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্য অর্জনের মূল হাতিয়ার। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে পরিমার্জিত শিক্ষাক্রমের উপর শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও উপজেলা একাডেমিক সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্রেই মানবাধিকারের চরম লংঘন হয় এবং অন্যদের ওপর তাদের আরোপিত নিষেধাজ্ঞা একপেশে এবং অকার্যকর।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে শিগগিরই বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ।
র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সঠিক নয়। আমাদের কোনো সংস্থা মানবাধিকার লঙ্ঘন করে না।