আগামীকাল রোববার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ চুল্লিতে স্থাপন করা হবে নিউক্লিয়ার রি-অ্যাক্টর প্রেসার ভেসেল। এটি স্থাপনের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (আরএনপিপি) নির্মাণকাজ আরো একধাপ এগোবে।
মন
তালেবান কর্তৃপক্ষের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানে একটি সমন্বিত সরকার গঠনে রাজি হয়েছে তালেবান কর্তৃপক্ষ। কিন্তু, ওই সরকারে কে থাকবে বা কে থাকবে না তা নিয়ে পশ্চিমাদের নির্দেশনা মানবেন না তারা।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
টরেন্টো বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে ই-পাসপোর্ট সেবা চালু করতে সক্ষম হবে।
কানাডার টরেন্টো সফরকালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ আশা ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের নবীন কর্মকর্তাদের সাধারণ জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এমপি বলেছেন, ২০২২ সালের হজ ব্যবস্থাপনা অনেকাংশেই প্রযুক্তি নির্ভর হবে। প্রযুক্তি নির্ভর হজ ব্যবস্থাপনায় অংশ গ্রহণের জন্য হজযাত্রী ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ‘মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র, মাদক, মানবপাচার ও চোরাচালান রোধে প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
সাম্প্রতিক উপ-নির্বাচনে বিপুল ভোটে জয় লাভের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে লেখা অভিনন্দন বার্তা পাঠানোর জবাবে ড. মোমেনকে ধন্যবাদ জানান তিনি।
জাপানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে পাঠানো অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে এবং তাঁর নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান ফুমিও কিশিদা।