মন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আগামীকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আগামীকাল

দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আগামীকাল। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।  স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।

নিজ বাড়ির সামনে কৃষককে কুপিয়ে হত্যা

নিজ বাড়ির সামনে কৃষককে কুপিয়ে হত্যা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ২ নম্বর গড্ডিমারী ইউনিয়নে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।   রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানি গ্রামে কৃষকের নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিকেলে করোনায় মৃত্যু ৩

ময়মনসিংহ মেডিকেলে করোনায় মৃত্যু ৩

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮ টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে করোনায় দুজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি প্রধানের আলোচনা

রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি প্রধানের আলোচনা

ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি)’র সভাপতি পিটার মরার নিজ দেশে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে তাদের প্রতি মানবিক আচরণের জন্য বাংলাদেশের প্রতি বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন

সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন

আওয়ামী লীগের সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দায়ে করা মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। আগামী ১৮ অক্টোবর মামলার সাক্ষ্যগ্রহণের দিনক্ষণ ঠিক করেছেন আদালত।

ক্যাম্পেইনে ‘নিবন্ধন করেও টিকা না পাওয়াদের’ অগ্রাধিকার : স্বাস্থ্যমন্ত্রী

ক্যাম্পেইনে ‘নিবন্ধন করেও টিকা না পাওয়াদের’ অগ্রাধিকার : স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সারাদেশে আবারো গণটিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। টিকা ক্যাম্পেইনে এক দিনেই ৮০ লাখ ডোজ টিকা দেয়া হবে। নিবন্ধন করেও যারা টিকা পাননি এই ক্যাম্পেইনে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

ই-কমার্সে অর্ডার দিয়েই বাণিজ্যমন্ত্রী নিজেই প্রতারিত!

ই-কমার্সে অর্ডার দিয়েই বাণিজ্যমন্ত্রী নিজেই প্রতারিত!

একটি ই-কমার্স সাইটে গরু অর্ডার দিয়ে নিজেই প্রতারিত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রবিবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।

ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন ও উচ্চ পর্যায়ের পার্শ্ব-আলোচনায় যোগদান শেষে তাঁর সপ্তাহব্যাপী সরকারি সফর সমাপ্ত করে  আজ সকালে ওয়াশিংটন পৌঁছেছেন।

ময়মনসিংহ মেডিকেলে করোনায় মৃত্যু ৮

ময়মনসিংহ মেডিকেলে করোনায় মৃত্যু ৮

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও আটজনের মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউ’র কার্যকর সহায়তার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউ’র কার্যকর সহায়তার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে মিয়ানমারে অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন।