মন

সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট টিমকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট টিমকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়ের মাধ্যমে টি-২০ সিরিজ জয় লাভে জয় করেছে বাংলাদেশ। এ জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৫ জুলাই) রাতে পৃথক অভিনন্দন বার্তায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের সকল খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা।

মাসে ১ কোটি ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

মাসে ১ কোটি ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমনরোধে দেশে প্রতি মাসে ১ কোটি লোককে ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। 

দেশে তৈরি হচ্ছে ফেসবুক-হোয়াটসঅ্যাপের বিকল্প : প্রতিমন্ত্রী

দেশে তৈরি হচ্ছে ফেসবুক-হোয়াটসঅ্যাপের বিকল্প : প্রতিমন্ত্রী

দেশে ফেসবুকের বিকল্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ফকির আলমগীরের মৃত্যুতে রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর শোক

ফকির আলমগীরের মৃত্যুতে রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর শোক

গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক পৃথক শোক বার্তায় তাঁরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শুক্রবার (২৩ জুলাই) রাতে বঙ্গভবন থেকে পাঠানো এক শোক বার্তায় এ শোক জানানো হয়। রাষ্ট্রপতি মরহুম ফকির আলমগীরের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, দেউবার নতুন নেতৃত্ব দুই ঘনিষ্ঠ প্রতিবেশীর মধ্যে সম্পর্ক আরও গভীর করবে।

যুদ্ধাহত ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার

যুদ্ধাহত ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে ঈদ শুভেচ্ছা জানান এবং রাজধানীর মোহাম্মদপুরস্থ গজনবী রোডের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) এ বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণকে ফলমূল ও মিষ্টান্ন প্রেরণ করেন।

ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং আর নেই

ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং আর নেই

১৯৭১ সালে পাকিস্তানের সেনা বাহিনীর নিধনযজ্ঞের খবর যে ব্রিটিশ সাংবাদিক বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সেই সায়মন ড্রিং আর নেই। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

স্বাস্থ্যবিধি মেনে চলুন, করোনার বিরুদ্ধে আমরা জিতবোই : প্রধানমন্ত্রী

স্বাস্থ্যবিধি মেনে চলুন, করোনার বিরুদ্ধে আমরা জিতবোই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।