যশোর প্রতিনিধি:ভারতের কেন্দ্রীয় সরকার প্রধান ও রাজ্য সরকার প্রধান সহ রাজনৈতিক নেতাদের জন্য বাংলাদেশের প্রাধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ২৬০ কার্টুন আম বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছে।
মন
জাতীয় সংসদে আবারো তোপের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সাতক্ষীরা ও বগুড়ায় অক্সিজেনের অভাবে মানুষ মারা যাওয়ার ঘটনায় তার সমালোচনা মুখর হন বিরোধী সংসদ সদস্যরা। এ সময় মন্ত্রীকে লজ্জাহীন উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন তারা।
দেশের অধিকাংশ জনগণকেই টিকার আওতায় নিয়ে আসার এবং সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউন মেনে চলে করোনা প্রতিরোধের জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ আরো বেশ কয়েকটি দেশের কাছ থেকে করোনার টিকা পাওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পেয়েছে।
ইস্তফা যে দিতে চলেছেন, তা কার্যত নিশ্চিত ছিল। কখন দেবেন, তা নিয়ে ধাঁধা ছিল। শেষপর্যন্ত যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার রাতে ইস্তফা দিলেন ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত।
ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগন্জ উপজেলায় অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে র্যাব।
পাবনা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে ব্যবহার হয়েছে পাবনা বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নতুনমীরপুর গ্রামের সুপ্ত শিখা প্রতিবন্ধী বিদ্যালয়ের দুই প্রতিবন্ধী শিক্ষার্থী হৃদয় (১৪) ও রুপার (১২) আঁকানো ছবি। সেই ছবির সম্মানী বাবদ তারা দু’জন পাচ্ছে দুই লাখ টাকা। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সম্মানী ঘোষণার চিঠি পেয়েছে তারা।
টানা আড়াই ঘণ্টার বৃষ্টিতে ভেঙে পড়েছে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের দু’টি ঘর। মঙ্গলবার বিকালে গোপালগঞ্জের সদর উপজেলার মধুপুর গ্রামের মধুপুর প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার (২ জুলাই) বিদেশ যেতে অপেক্ষমাণ প্রবাসীদের জন্য দেশের ৫৩টি কেন্দ্রে শুরু হচ্ছে করোনা টিকার নিবন্ধন কার্যক্রম। এ নিয়ে যৌথভাবে কাজ শুরু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর। সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার থেকে টিকা দেওয়া শুরু হবে।
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে করোনা টেস্টের ব্যবস্থা করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। জুলাই মাস জুড়ে চলবে এ ক্যাম্পেইন। বৃহস্পতিবার (১ জুনলাই) স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক অফিস নির্দেশনায় একথা জানানো হয়েছে।