প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যুগের সাথে তাল মিলিয়েই সরকার স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) প্রশিক্ষিত ও দক্ষ করে তুলছে। আমার সবসময় চেষ্টা ছিল এই আধুনিক জগতের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এই বিশেষ বাহিনী (এসএসএফ) সঠিকভাবে প্রশিক্ষিত হবে এবং তাদের দক্ষতাও সবসময় বৃদ্ধি পাবে। সেজন্য দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাসহ নানারকম সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি।’
মন
পরীমনিকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। একইসাথে নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীকেও রাজধানীর মিন্টু রোডে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে আনা হয়েছে।
ধর্ষণ ও হত্যাচেষ্টা অভিযোগে করা মামলার প্রধান আসমিসহ ৫ জন গ্রেফতার হওয়ার কৃতজ্ঞ প্রকাশ করেছেন অভিনেত্রী পরীমনি।
সাধারণত মানুষের জবানে যে কথাটা সবচেয়ে বেশি প্রাধান্য পায় তা হলো ‘মিথ্যা’। এরপরই যার স্থান জবানে নিয়েছে তা হলো ‘মন্তব্য’। ‘মন্তব্য’ এমন একটা বিষয় যার মধ্যে আমরা প্রতিনিয়ত কমবেশি লিপ্ত থাকি, হোক ভালো কিংবা মন্দ।
চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কি না করোনা পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। এর আগে গত রোববার (১৩ জুন) চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া সম্ভব না হলে বিকল্প ব্যবস্থার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
ঢাকাই চলচ্চিত্র নায়িকা পরীমণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া মামলায় গ্রেফতার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ (৫০) ও অমিসহ (৩০) পাঁচজনের বিরুদ্ধে এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
নিখোঁজের পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের। বৃহস্পতিবার (১০ জুন) দিবাগত রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। এদিকে নিখোঁজ আবু ত্ব-হা আদনানের সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল।
পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সিলেটের স্থানীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর সোমবার (১৪ জুন) নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি পরিষ্কার করেন তিনি।ফেসবুকে পররাষ্ট্রমন্ত্রী লিখেন, 'মান্নান আমার বন্ধু, মান্নানের সাথে আমার সম্পর্ক ৫০ বছরের অধিক। আমি এবং মান্নান সুখে দুঃখে সব সময়ই ছিলাম এবং আছি, ভবিষ্যতেও আমৃত্যু থাকব বলেই আশা করি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে নিজের ভেরিফাইড ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। স্ট্যাটাসে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেছেন তিনি।
চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।