দিনাজপুরের চিরিরবন্দরে আইরিন আক্তার আলো (২৩) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) সকালে নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর এলাকার একটি ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধার
রাজধানীর মগবাজারে সিটি স্টার নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জাকির হোসেন আজাদী (৪৩) নামের এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় হোটেল কক্ষে কর্পোরেট সংবাদ নামে একটি সংবাদপত্রের আইডি কার্ড পাওয়া যায়।
রাজধানীর কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে আল মামুন ওরফে আরাফাত (১৮) নামে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত আরাফাত পিরোজপুর জেলার ইন্দুরখানি উপজেলার প্রত্যাশী গ্রামের আল-আমিনের ছেলে।
মেহেরপুরের গাংনীতে নিখোঁজের এক মাস পর পরিত্যক্ত কুয়া থেকে লাল্টু মিয়া(৩৫) নামের এক ইট ভাঙ্গা শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা
রালজধানীর কমলাপুর রেলস্টেশনের ভিতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হবে আনুমানিক ৬০ বছর। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয় ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হাসিমপুর মাঠ থেকে রুবেল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড ধারণা করা হলেও কীভাবে তার মৃত্যু হয়েছে বা কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন ছিল না।
মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় জান্নাতুল মারুয়া সাবিয়া (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে গজারিয়ায় ফুলদি গ্রামের কাজি বোরহান উদ্দিনের মেয়ে।
মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ভ্রমণের ট্রলার ডুবির ঘটনায় সুমনা আক্তার (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুসহ কমপক্ষে আরও ৫ জন নিখোঁজ রয়েছেন বলে দাবি স্বজনদের।
নরসিংদীতে পৃথক স্থান থেকে গৃহবধূসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নদীতে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মহসিন মিয়া (৬) নামের এক শিশু নিখোঁহ হয়।