পাবনার আমিনপুর থানার নাটিয়াবাড়িতে বাড়িতে ঢুকে মনোরমা সূত্রধর (৬০) নামের এক গৃহবধূকে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা। নিহত মনোরমা আমিনপুর থানার জাতসাখিনী ইউনিয়নের নাটিয়াবাড়ি গ্রামের মৃত দুদ কুমার সূত্রধরের স্ত্রী।
মরদেহ উদ্ধার
বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রবাসের কক্ষ থেকে মাইনুল ইসলাম (২৩) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাজধানীর মেরুল বাড্ডা এলাকার একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন, মা বৃষ্টি আক্তার (৩৩) ও মেয়ে সানজা মারওয়া (১০)। এ ঘটনায় স্বামী সেলিমকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বাড্ডা থানা পুলিশ।
সাতক্ষীরার দেবহাটায় একটি ভাড়া বাড়ি থেকে তানজিন সুলতানা জুঁই (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর একটার দিকে মাঝ সখিপুর গ্রামের দোতলা বাড়ির একটি রুমে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
জয়পুরহাটে কালাইয়ে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জুন) সকালে উপজেলার দক্ষিণ পাকুরিয়া গ্রামের ফসলের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাতেই মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয় বনানী থানা পুলিশ।
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের গৃহবধূ হাজেরা খাতুন মনি (২৭) ও তার ছেলে ইমরান হোসেন ইয়ামিনকে (৬) হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরের কাপাসিয়ায় নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মাহাবুব কাজী, তিনি কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দেইলগাঁও গ্রামের আলম কাজীর দ্বিতীয় ছেলে। সোমবার (৫ জুন) বিকেলে সংবাদ পেয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
রাজধানীর ধানমন্ডি লেক থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১৪ বছর। শনিবার (৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজধানীর উত্তরখানে একটি নির্মাণাধীন ভবনের রিজার্ভ পানির ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রবিবার সকাল ১০টার দিকে উত্তরখানের বাবুর্চিমারি মোড় এলাকায় নির্মাণাধীন ওই ভবনের নিচতলায় রিজার্ভ পানির ট্যাংক থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।