রাজধানীর তেজগাঁওয়ে একটি প্রাইভেটকারের ভেতর থেকে নারী-পুরুষসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- দেলোয়ার (৫৩) ও মৌসুমী আক্তার রানী (৪১)।
মরদেহ
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের গৃহবধূ হাজেরা খাতুন মনি (২৭) ও তার ছেলে ইমরান হোসেন ইয়ামিনকে (৬) হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরের কাপাসিয়ায় নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মাহাবুব কাজী, তিনি কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দেইলগাঁও গ্রামের আলম কাজীর দ্বিতীয় ছেলে। সোমবার (৫ জুন) বিকেলে সংবাদ পেয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
রাজধানীর ধানমন্ডি লেক থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১৪ বছর। শনিবার (৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম রানার লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর চানখাঁরপুল এলাকায় নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাজধানীর উত্তরখানে একটি নির্মাণাধীন ভবনের রিজার্ভ পানির ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রবিবার সকাল ১০টার দিকে উত্তরখানের বাবুর্চিমারি মোড় এলাকায় নির্মাণাধীন ওই ভবনের নিচতলায় রিজার্ভ পানির ট্যাংক থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
রাজধানীর শাহবাগ থানার হাইকোর্ট সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫০) ও বুয়েট এলাকা থেকে এক ছেলে নবজাতকের (বয়স আনুমানিক একদিন) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুদিন পর স্কুলছাত্র রাজিব ভূঁইয়ার (১৪) মরদেহ উদ্ধার হয়েছে।
ভারতে কেরালার কান্নুর জেলার চেরুপুঞ্জি একটি বাসভবনে তিন শিশুসহ এক পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (২৪ মে) ভোরে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।
বাথরুম থেকে বলিউড অভিনেতা, মডেল, কাস্টিং কো-অর্ডিনেটর আদিত্য সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, মাত্রাতিরিক্ত মাদক গ্রহণের কারণে তার মৃত্যু হয়েছে।