এডিস মশার প্রকোপ কমাতে এবার মশা নিয়ন্ত্রণে নগরে ‘বিটিআই’ প্রয়োগ করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার রাজধানীতে প্রথমবারের মতো এই ব্যাক্টেরিয়া প্রয়োগ করা হবে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফি কমানোর দাবি ছাত্রশক্তির
- * * * *
- ২৯ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাজ্যের নিট অভিবাসন
- * * * *
- ভিকারুননিসায় চার শাখায় প্রথম শ্রেণিতে ভর্তি, এবার আসন ১৫৪৫
- * * * *
- অগ্রণী ব্যাংকের ব্যবসা ও ঋণ আদায় কার্যক্রম পর্যালোচনায় ভার্চুয়াল সভা
- * * * *
- চট্টগ্রামে ইসলাম মাওলার ৪৪তম ওরস ১৪ ডিসেম্বর
- * * * *
মশা
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি কিনতে ২০২৩-২৪ অর্থবছরে ১১৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এ খাতে ২০২২-২৩ অর্থবছরে ব্যয় করা হয়েছে ৬৭ কোটি ৫০ লাখ টাকা। ডেঙ্গু মোকাবিলা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও প্রচারে আরও ৭ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে বৃহস্পতিবার (১৩ জুলাই) থেকে বাসা ও অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে। এ ক্ষেত্রে কোথাও ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
“পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতনতা জীবন বাঁচাতে সহায়ক” এ স্লোগান নিয়ে জুডিশিয়াল ম্যাজিস্টেন্সি চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।
মশা মারতে কামান নয় এবার মশার বাসস্থান খুঁজতে ড্রোন ওড়াল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আর তাতে ধরা পড়ল বহুতল ভবনের সুুইমিংপুল আর ছাদবাগানে জমে থাকা পানিতে গড়ে ওঠা মশার আবাসস্থল। রবিবার নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে চালানো অভিযানে উঠে আসে এ চিত্র।
যাদের মশা বেশি কামড়ায়, তাদের সারা জীবনই মশার কামড় খেয়ে যেতে হবে। সাম্প্রতিক এক গবেষণা নির্দেশ করছে সেই দিকেই। নিউইয়র্কের রকফেলার বিশ্ববিদ্যালয়ের স্নায়ুজীববিদ্যার গবেষক লেসলি ভসহলের নেতৃত্বে হওয়া গবেষণাটি বলছে, কিছু কিছু মানুষের চামড়ায় এমন কিছু উপাদান থাকে যা মশাকে আকৃষ্ট করে।
মারাত্মক রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানিও।ইতোমধ্যে জুলাই মাসের প্রথম সাত দিনেই ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে গেছে।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে এই ডেঙ্গুবাহী এডিস মশাটি শুধু দিনে নয় বরং রাতেও কামড়ায়। এর অর্থ মশাটির আচরণে পরিবর্তন ঘটেছে, যা জনস্বাস্থ্যের জন্য আশঙ্কার কারণ হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় এই হাউজিংয়ের একটি অ্যাপার্টমেন্টের বেইজমেন্টে এডিস মশার লার্ভা পাওয়ায় এই জরিমানা করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে আশঙ্কাজনক হারে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। এমতাবস্থায় মশা নিধনে দায়িত্বপ্রাপ্তদের আরও বেশি সক্রিয় হতে হবে।