রাশিয়ার সঙ্গে স্থলসীমান্ত বন্ধের সিদ্ধান্ত এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এস্তোনিয়ার সঙ্গে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
মস্কোর
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনকে সমর্থন দিয়ে পশ্চিমা শক্তিগুলো কার্যকরভাবে মস্কোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে।
রাশিয়ার রাজধানী মস্কোর ওপর আবারও ড্রোন হামলা হয়েছে। তবে রুশ বাহিনী দাবি করেছে যে তারা আক্রমণ করতে আসা ড্রোনগুলোকে ভূপাতিত করেছে।
রাশিয়ার তেলের ওপর সর্বোচ্চ মূল্য বেঁধে দেয়ার ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়ন এবং শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনকে সতর্ক করে দিয়েছে মস্কো। রাশিয়া ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, তারা পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে।
কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিবহণের জন্য আবার ইউক্রেনকে ছাড়পত্র দিতে পারে রাশিয়া। বুধবার মস্কোর তরফে এই বার্তা দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শস্য পরিবহণের উছিলায় জাহাজে করে অস্ত্র চালান হবে না, সে বিষয়ে লিখিত প্রতিশ্রুতি পেলে ফের চুক্তি মানা হবে।