বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সশস্ত্র সমর্থকরা দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের রাজপথে নেমে মহড়া দিচ্ছে। জর্জিয়া, অ্যারিজোনা ও পেনসিলভানিয়ার মতো যেসব দোদুল্যমান রাজ্যে জো বাইডেন তীব্র লড়াইয়ের পর জয়লাভ করেছেন সেসব অঙ্গরাজ্যের রাস্তায় এ ধরনের সশস্ত্র ট্রাম্প সমর্থককে মহড়া দিতে দেখা গেছে।
মহড়া
সীমান্তে টানাপড়েনের মধ্যেই আগামী মাসে রাশিয়ায় চীন ও পাকিস্তান সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে ভারত। ‘ক্যাভকাজ় ২০২০’ নামে ওই মহড়ায় আয়োজক রাশিয়াসহ ১৯টি দেশ অংশ নেবে বলে ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে আলাদা সামরিক মহড়া চালানোর জন্য রুশ সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন।