মাগুরা

মাগুরায় তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

মাগুরায় তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

মাগুরার মহম্মদপুর উপজেলায় নিয়মবহির্ভূতভাবে ইটভাটা স্থাপন ও পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মাগুরায় ৩ ইটভাটায় ১৫ লাখ টাকা জরিমানা

মাগুরায় ৩ ইটভাটায় ১৫ লাখ টাকা জরিমানা

মাগুরার মহম্মদপুরে তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইট প্রস্তুত ও ভাটা স্থাপনসংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে শনিবার বিকেলে ভাটাগুলোকে এ জরিমানা করা হয়।

মাগুরায় স্কুলশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ

মাগুরায় স্কুলশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ

মাগুরার সদর উপজেলার চেঙ্গারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। 

মাগুরায় দুর্যোগ প্রস্তুতির মহড়া, আগুন নেভানোর কৌশল প্রদর্শন

মাগুরায় দুর্যোগ প্রস্তুতির মহড়া, আগুন নেভানোর কৌশল প্রদর্শন

অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত ও নিরাপদে আগুন নেভাতে হয়, তা নিজ হাতে দেখালেন মাগুরার জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহম্মেদ। ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলাবিষয়ক মহড়ায় আগুন নেভানোর কৌশল প্রদর্শন করে উপস্থিত ব্যক্তিদের সচেতন করেন তিনি।

২৫০ শয্যার মাগুরা হাসপাতালে রোগী ছাড়িয়েছে ৭০০, মেঝেতেও ঠাঁই নেই

২৫০ শয্যার মাগুরা হাসপাতালে রোগী ছাড়িয়েছে ৭০০, মেঝেতেও ঠাঁই নেই

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রোগীর চাপ বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন গুণে। নির্ধারিত শয্যা পূর্ণ হওয়ায় বিভিন্ন ওয়ার্ডের মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। এর সঙ্গে ঘন ঘন লোডশেডিং যুক্ত হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। বিশেষ করে শিশু রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

 

মাগুরায় আর্থিক সহায়তা পেলেন ১৮ সাংবাদিক

মাগুরায় আর্থিক সহায়তা পেলেন ১৮ সাংবাদিক

মাগুরায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরে ১৮ জন সাংবাদিককে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

মাগুরায় ২৮ হাজার ইয়াবাসহ একজন আটক

মাগুরায় ২৮ হাজার ইয়াবাসহ একজন আটক

মাগুরা সদর পৌরসভার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা, একটি খেলনা পিস্তল ও ফেনসিডিলসহ রাশেদ শেখ (৪১) নামের এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের একটি দল। এ সময় নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, চারটি ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

 

সাকিবের সঙ্গে দেখা করতে মাগুরায় মাশরাফী

সাকিবের সঙ্গে দেখা করতে মাগুরায় মাশরাফী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। নিজ জেলায় নির্বাচনী প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। তাকে সহযোগিতা করতে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারও এখন মাগুরায় অবস্থান করছেন।