মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে সোমবার স্থায়ী জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত।
মাদক মামলা
মাদক মামলায় চিত্র নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ মে দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। পরীমনি অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। তার পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন করেন। এসময় অপর দু’আসামি আদালতে উপস্থিত ছিলেন।
নড়াইলে মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। আজ সোমবার নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
বাংলাদেশী চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার বিষয়ে হাইকোর্টের আদেশকে স্থগিত করেছেন আপিল বিভাগ।
পাঁচ মাস আগে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাবের করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের মধ্য দিয়ে আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো। পরীমনি ছাড়াও এ মামলার অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।
নায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে দেয়া পুলিশের অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। একই সাথে চার্জ গঠনের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিনের মেয়াদ বেড়েছে। আত্মসমর্পণ করে মামলাটিতে পরীমণি ও তার দুই সহযোগী ফের জামিন পান। একইসঙ্গে এ মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন পিছিয়ে আগামী ১৫ নভেম্বর ধার্য করা হয়েছে।
কুষ্টিয়া মিরপুর থানার একটি মাদক মামলায় সরকারী টিবি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: আসাদুজ্জামান ওরফে ফিরোজ (৪১) এর ১৫বছর সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকার জরিমানা আদেশ দিয়েছেন আদালত।