রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার রাত থেকে বৃহস্পতির ভোর ৬টা পর্যন্ত মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ এ অভিযান পরিচালনা করে।
মাদক
দিনাজপুরে যাত্রীবাহী কোচে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ১৯৮৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চল
কুষ্টিয়া মিরপুর থানার একটি মাদক মামলায় সরকারী টিবি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: আসাদুজ্জামান ওরফে ফিরোজ (৪১) এর ১৫বছর সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকার জরিমানা আদেশ দিয়েছেন আদালত।
মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। অপর দু’আসামি হলেন, আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।
রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও ৯০০ পিস ইয়াবাসহ জামাল হোসেন ও নাহিদুল ইসলাম নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ঈশ্বরদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার দিবাগত রাতে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর জিগাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বুধবার সকাল ৬ টা থেকে আজ সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।