নেত্রকোণা জেলার পূর্বধলা এলাকায় চাঞ্চল্যকর ইদ্রিছ আলী হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. আবুল কালামকে (৬০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। রবিবার র্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
মামলার
ঝালকাঠি জেলা কারাগারের হত্যা মামলার আসামি মো. মতলেব মাঝি (৬৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ ১০৩ বারের মতো পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা কেন্দুরবাগ এলাকায় বারইচাতল গ্রামে অভিযান চালিয়ে দুই হত্যা মামলার ওয়ারেন্ট আসামী বাহারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাটের খান আকরামসহ ৯ জনের বিরুদ্ধে রায়ের দিন পিছিয়ে ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মামলাটির পলাতক আসামি সুলতান খান মারা যাওয়ায় রায়ের দিন পেছানো হয়।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাটের খান আকরামসহ ৯ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার (৯ নভেম্বর) রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে সংঘর্ষের মধ্যে পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজকে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির সিটিটিসি ইউনিট।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঞ্চল্যকর ভাইয়ের হাতে ভাই খুনের মামলার পলাতক প্রধান আসামি মজনু মিয়াকে (৫০) গ্রেফতার করেছে র্যাব।
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ১৮ মামলার এক আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ ২২ পিস ইয়াবা জব্দ করে।
রাজধানীর মোহাম্মদপুর থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মামুন খন্দকারকে (৪২) গ্রেফতার করেছে র্যাব-২।