দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
- সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
- * * * *
- দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক, জানা গেল আসল কারণ
- * * * *
- জামায়াতে ইসলামীর দলীয় লোগোতে আসছে পরিবর্তন
- * * * *
মামল
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। রিজভীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনেছেন তিনি।
ঢাকার অদূরে অবস্থিত সাভারের আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. নজরুল ইসলাম জীবন (২৪) নামে ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ করে বলেছেন, কারাগারে পাঠিয়ে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে বিএনপিকে থামানো যাবে না।
সরকারের নির্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাজানো চার্জশিট দাখিল করে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এছাড়া ভিত্তিহীন মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সাজা দেওয়া হয়েছে বলে দাবি করেন বিএনপিপন্থি আইনজীবীরা।
আসামিকে আশ্রয় দেওয়া ও পুলিশের কাজে বাধা দেওয়ায় গণঅধিবার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না, এই মর্মে জারি করা রুল শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করেছেন আপিল বিভাগ।
মিয়ানামরের সামরিক জান্তা নোবেল পুরস্কার জয়ী আং সান সু চিকে পাঁচটি মামলায় ক্ষমা করেছে। তবে তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা থাকায় তাকে আটকই থাকতে হবে। এই পাঁচ মামলায় তার মোট ৩৩ বছরের কারাদণ্ড হয়েছিল।
গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রবিবার গাজীপুর জেলা ও দায়রা জজ মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামির নাম মো: জাকির হোসেন, তিনি গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম জয়দেবপুর লক্ষীপুরা এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।
বগুড়ার ধুনটে ঘরের মেঝে খুঁড়ে মর্জিনা খাতুন নামে এক স্বামী পরিত্যাক্ত নারীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলায় তার ছেলে ও পুত্রবধূকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার গ্রেফতারকৃত আসামিদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।