হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামনুল হক ও নাশকতায় অভিযুক্তদের গ্রেফতারে আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ইসলামী পিপলস পার্টি। ঘোষণা অনুযায়ী, আগামী রবিবার (০৪ এপ্রিল) মধ্যে তাকে (মামনুল হক) গ্রেফতার করা না হলে সোমবার (০৫ এপ্রিল) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি।
মামুনুল
বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মোহাম্মদ জোনায়েদ ওরফে জুনায়েদ বাবুনগরী ও সৈয়দ ফয়জুল করীমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফীকে হত্যার অভিযোগে দলটির যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন ফিরিয়ে দিয়েছেন আদালত।
ভাস্কর্যবিরোধী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেশের মধ্যে অরযাগতা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী,বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীমের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের দুটি মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের ভাস্কর্য তৈরিতে বিরোধীতা ও উসকানি মুলক বক্তব্য দেওয়ার অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ জোনায়েদ ওরফে জুনায়েদ বাবুনগরী ও সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।