উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনায় ইরান এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় অন্তত ২৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন
যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহ ধরে বিমান চলাচল, ব্যাংকিং খাত ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবস্থায় ব্যাপক প্রযুক্তিগত বিপর্যয়ের মধ্যে পদত্যাগ করেছেন দেশটির জাতীয় সাইবার পরিচালক শন কেয়ার্নক্রস।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।
টানা তিন মাস মধ্যপ্রাচ্যে অবস্থানের পর মধ্যপ্রাচ্য ছেড়ে গেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যেই সৌদি আরব ও বাহরাইনে বসবাসরত মার্কিন নাগরিকদের পুনরায় সতর্কতা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যন্ত গোপনীয় নেটওয়ার্ক হঠাৎ অচল হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, এই যুদ্ধকে ১০ বা ১৫ বছর, এমনকি দুই বছরের প্রতিশ্রুতিতেও পরিণত হতে দেওয়া হবে না।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার প্রস্তুতি আগেভাগেই জেনে যাচ্ছে ইরান। আর এ কাজে তেহরানকে সামরিক উপগ্রহ থেকে পাওয়া নিখুঁত ভূ-স্থানিক (জিওস্পেশিয়াল) ও সিগন্যাল গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া।
১৯৮৫ সালে মার্কিন এক মাদক নিয়ন্ত্রণ এজেন্টকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত মেক্সিকোর অন্যতম শীর্ষ মাদক সম্রাট মিগুয়েল আনহেল ফেলিক্স গ্যালার্দো মারা গেছেন।