ক্রিসমাসের কেনাকাটা থেকে শুরু করে ভ্রমণ বুকিং, দৈনন্দিন নানা কাজ এআইর মাধ্যমে করানোর সুযোগ নিয়ে যুক্তরাজ্যে ‘মিউজ’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী চালু করছে মেটা।
মাসের
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সাপের কামড়ে মো. আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, তদারকি ও সমন্বয় কার্যক্রম জোরদারে ১২ পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সংযুক্ত কর্মকর্তাদের আগামী ২৩ নভেম্বরের মধ্যে নির্ধারিত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের সামরিক কমান্ডারদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।
চট্টগ্রামের রাউজানে বিয়ের মাত্র চার মাস চার দিনের মাথায় রিমা দে নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৫ হাজার ৯০৯ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।
সৌদি আরবের পবিত্র মদিনা অঞ্চলে ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটেছে। এক মাস আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই পাইপলাইনে হামলা চালিয়েছিল।
ভারতের অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে বিবেচিত সেবা খাতে অক্টোবরে প্রবৃদ্ধির গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
গাজীপুরের টঙ্গীতে নির্মাণের ছয়মাসের মাথায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় বিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কর্তৃপক্ষ বলছে, নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণের কারণে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে নতুন ভবনের দাবি জানিয়েছেন তারা।
গাইবান্ধার ফুলছড়িতে তিনটি ইয়াবা বড়িসহ টিটু মিয়া (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। টিটু মিয়া উপজেলার উদাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।