বরিশাল নগরীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকাল ৭টায় বিএম কলেজ রোডে বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রদল। তারা অবরোধের সমর্থনে বিভিন্ন শ্লোগান দেয়।
- মিমির প্রথম বিয়ে হলেও স্বামী সিদ্ধার্থর দ্বিতীয়
- * * * *
- সিনেমা ও নাটকের ব্যস্ততায় দীপা, জন্মদিন কাটবে যেভাবে
- * * * *
- ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরা আসবেন ঢাকায়, কনসার্টে বড় চমক
- * * * *
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
মিছিল
সরকারের পদত্যাগের এক দফা দাবি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও কর্মসূচি পালন করতে গিয়ে নেতাকর্মীদের মৃত্যু ও গ্রেফতারের প্রতিবাদে তৃতীয় দফা অবরোধ পালন করছে বিএনপি।
সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একদফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত তৃতীয় ধাপের সর্বাত্মক অবরোধ চলছে।
সুনামগঞ্জ-সিলেট সড়কের মদনপুর এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা একটি বাসসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিরোধী দলের তৃতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে বগুড়ায় বিক্ষোভ মিছিল চলাকালে জামায়াতের ইসলামীর নেতাকর্মীদের ওপর রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছে।
বিএনপির ডাকা তৃতীয় দফা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে রাজধানীর গোপীবাগে রেললাইন অবরোধ ও পিকেটিং করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অবরোধের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ ও এর অংগ সংগঠন।
বিএনপির অবরোধ কর্মসূচির তৃতীয় দিনেও রাস্তায় আছে আওয়ামী লীগ। অবরোধের প্রতিবাদে রাজশাহীতে শান্তি মিছিল ও সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ।
নারায়ণগঞ্জের ফতুল্লায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির ডাকা ৭২ ঘণ্টা অবরোধের শেষ দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।