দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে দশম ধাপে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।
- ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরা আসবেন ঢাকায়, কনসার্টে বড় চমক
- * * * *
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
- সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
- * * * *
- দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক, জানা গেল আসল কারণ
- * * * *
মিছিল
সরকারের পদত্যাগ ও তফসিল বাতিলের দাবিতে অবরোধের সমর্থনে মানিকগঞ্জ শহরের বেউথা ও সাটুরিয়া উপজেলার দরগ্রাম বাজার এলাকায় জটিকা মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে সারাদেশে। অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে সারাদেশে। অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা।
রাজধানীর পরীবাগ এলাকায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফলে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির পরিবার ও কল্যাণবিষয়ক সহসম্পাদক ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
বিএনপি ঘোষিত ৮ম দফা কর্মসূচির দ্বিতীয় দিনে হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপি। সরকারের পদত্যাগের এক দফায় আন্দোলন করছে দলটি।
সিরাজগঞ্জে হরতালের সমর্থনে জেলা বিএনপির নেতৃত্বে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা জেলার বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর ও জেলা বিএনপি।
অবরোধ ও হরতালের সমর্থনে খাগড়াছড়িতে মহিলা দলের মশাল মিছিল হয়েছে। এ সময় ঘোষিত তফসিল বাতিল ও এক দফার দাবিতে আগামীকালের সড়ক অবরোধ ও বৃস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালের পক্ষে স্লোগান দেয়।