রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার আলোচিত সেই মেয়র মুক্তার আলীর চারদিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক আরিফুল হক এই রিমান্ড মঞ্জুর করেন।
শিরোনাম
- মিমির প্রথম বিয়ে হলেও স্বামী সিদ্ধার্থর দ্বিতীয়
- * * * *
- সিনেমা ও নাটকের ব্যস্ততায় দীপা, জন্মদিন কাটবে যেভাবে
- * * * *
- ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরা আসবেন ঢাকায়, কনসার্টে বড় চমক
- * * * *
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
মুক্তার আলী
কলেজ শিক্ষক মনোয়ার হোসেন মজনুর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার বহুল আলোচিত মেয়র মুক্তার আলীকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর ৫টার দিকে ঈশ্বরদীর পাকশী ফুরফুরা শরীফ সংলগ্ন এলাকার এক নিকটাত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় চারটি বিদেশী অস্ত্র, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এছাড়ও মেয়রের স্ত্রী জেসমিন বেগম এবং দুই ভাতিজাকে আটক করা হয়।