বুধ এবং বৃহস্পতিবারের মতোই থাকল শুক্রবার ভারতের দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ২ কোটি ৮৫ লক্ষ। শুক্রবার দৈনিক মৃত্যুরও ৩ হাজারের নীচেই রয়েছে।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
মৃত্য
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৬ জন। এরমধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন এবং ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। শুক্রবার (৪ জুন) রামেকের উপ-পরিচালক ডা. মো. সাইফুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার রামেকে করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়। এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হন আরও ৯৮ জন।
দিন যত যাচ্ছে মৃত্যুর মিছিলও বড় হচ্ছে। সারা বিশ্বে প্রাণঘাতি করোনাভাইরাসে প্রতিনিয়তই মৃত্যু হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় ১০ হাজারের উপরে মানুষ মারা যাচ্ছে। দিন দিন করোনাভাইরাস তার রূপ পরিবর্তন করছে। শেষ ভারতীয় ধরণে পুরো ভারতকে কাবু করে দিয়েছে এ ভাইরাস। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি আতঙ্ক।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে।
১ লক্ষ ২৭ হাজারে নেমে যাওয়ার পর বুধ এবং বৃহস্পতিবার একটু বেড়েছে ভারতের দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ১৫৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লক্ষ ছাড়িয়ে গেল।
মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে স্তব্ধ বিশ্ববাসী। যত দিন যাচ্ছে তত ভয়ংকর হয়ে উঠছে প্রাণঘাতী এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছে লাখ লাখ মানুষ। গত দু'দিনে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও আবারও বেড়েছে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরণ মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে।
ভারতের দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবারের তুলনায় ৫ হাজার মতো বেড়েছে। যদিও তা দেড় লক্ষের নীচেই রয়েছে। বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৩ লক্ষ পেরিয়ে গেল। মঙ্গলবার দেশটির দৈনিক মৃত্যু ৩ হাজারের নীচে নেমেছিল। বুধবার তা ফের তিন হাজারের বেশি হয়েছে।
মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বেশামাল অবস্থা বিরাজ করছে বিশ্বে। দ্বিতীয় ঢেউয়ের সাথে করোনার নতুন ধরণ সব মিলিয়ে কঠিন সময় পার করছে মানুষ। ইতোমধ্যে বেশ কয়েকটি টিকার অনুমোদন দেওয়া হয়েছে। করোনা টিকার অনুমোদন হলেও আতঙ্ক কাটেনি মানুষের মাঝে। গতকাল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যার কম থাকলেও আজ আবার বেড়েছে।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৬৬০ জনে।