চাঁদপুরের ফরিদগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় শংকর চন্দ্র শীল (৭০) নামে পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের নারিকেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত্য
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন।
ফেনী শহরে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে আহমেদুর রহমান আকাশ (৩০) নামে বেসরকারি প্রতিষ্ঠান নেসলের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে ৬৭৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৪৫৭টি হত্যা মামলা।
নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাইসা ইলহান নুয়া (৭) নামে এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ড বা ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ এলাকায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে আদিবা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটিকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।
বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের হিজলতলা গ্রামে ঘরে খেলতে গিয়ে গলায় রশি পেঁচিয়ে ইমরান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ইমরান ওই গ্রামের ব্যবসায়ী বাবু হোসেনের ছেলে।
মোহাম্মদ কবির ও আমেনা বেগম। তাদের দুই সন্তান- নুর মোহাম্মদ আরাফাত (১০) ও দশ মাস বয়সী আবু বকর আরাব। মাত্র দুই দিনের ব্যবধানে দুই সহোদর হাম ও ডেঙ্গু আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যায়।
হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাকিব মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে বলে। রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।