গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৮ আগস্ট) রাতে হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল আমিন মণ্ডল টিটু এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৮২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৩৮ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৩০২ জন। বুধবার (৯ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।
বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলায় অতিভারী বৃষ্টিপাতের কারণে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে যে, সবচেয়ে বেশি বন্যাক্রান্ত হয়েছে বান্দরবান জেলা। এরপর রয়েছে কক্সবাজার ও চট্টগ্রাম জেলা। এছাড়া ফেনী জেলার কিছু এলাকা বন্যাক্রান্ত হয়েছে।
দেশে মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৩৯ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
জয়পুরহাট রেলস্টেশনের উত্তর পাশে রেললাইন পার হওয়ার সময় আজ মঙ্গলবার সকাল ৯টায় গ্যাংকার ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সের অজ্ঞাতনামা এক মহিলার মৃত্যু হয়েছে।
পটুয়াখালী জেলা কারাগারে মোসলোম আলী খলিফা (৬৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় জেলা কারাগারে এ ঘটনা ঘটে। মৃত মোসলেম আলী খলিফা কলাপাড়া উপজেলার সলিমপুর গ্রামের মৃত ছলেম উদ্দিন খলিফার ছেলে।
কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে বরইতলী ইউনিয়নের সবুজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে আলমিনা দেওয়ান মিশু নামে এক তরুণ চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত সোয়া ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট থাকাকালে মারা যান তিনি।
আগস্টে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা যে আশঙ্কা করেছিলেন, সেটিই সত্যি হলো। গত এক মাসের ব্যবধানে দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার পাঁচগুণ বেড়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবে আবারও প্রাণহানির ঘটনা ঘটলো। আফ্রিকার দেশ তিউনিসিয়া ও পশ্চিম সাহারার উপকূলে ভূমধ্যসাগরে নৌকা ডুবে অন্তত ১৬ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর খবর পাওয়া গেছে।