করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব। তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল বিশ্বের সবকিছু। এর মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য আবারও থমকে যাওয়া শুরু করেছে গোটা বিশ্ব।
মৃত
মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে এক বাংলাদেশী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১১ জুন মোঃ জাহাঙ্গীর কবির (৫৯) নামের ওই হজযাত্রী মক্কায় মারা যান। তার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত ইভানভ এনটন (৩৫) নামে এক রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার সাহাপুরের নতুন হাট মোড়ে বিদেশিদের জন্য নির্মিত আবাসন গ্রীণসিটি বহুতল ভবনের একটি কক্ষের লিফটের সামনে থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত হয়েছে ১০৯ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ৭১ জন। তবে আজ এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
রাজধানীর তেজগাঁওয়ে পূর্ব নাখালপাড়ার একটি বাসায় রহস্যজনক ভাবে একবৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
খাগড়াছড়ির পানছড়িতে চেংগী নদীতে ডুবে মো. নোমান (৭) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগরীর ইপিজেডে পারিবারিক বিরোধের জের ধরে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক মামুনের মৃত্যু হয়েছে অভিযোগ পাওয়া গেছে। তার বয়স ৩৭ বছর। শনিবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে উপজেলার সিমেন্ট ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।
মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ৬৩ লাখ ৩০ হাজার পেরিয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপো বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ফায়ার ফাইটার গাউসুল আজম (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৬ হাজার ৬ জনে।তবে এ সময়ের মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জনই থাকল।