ভারতের কোভিড গ্রাফে ফের স্বস্তি। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ তো কমলই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৭ দিনের মধ্যে সবচেয়ে নেমে এল অ্যাকটিভ রোগীর সংখ্যা।
- সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে হবে: পার্বত্য মন্ত্রী
- * * * *
- কৃষির উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রযুক্তিমন্ত্রী
- * * * *
- ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী
- * * * *
- বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে দক্ষ মানবসম্পদ গড়তে হবে : ইসমাইল জবিউল্লাহ
- * * * *
- সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই: মন্ত্রী ফকির মাহবুব আনাম
- * * * *
মৃত
যুক্তরাষ্ট্রে শুক্রবার পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণে প্রাণহানি ৭ লাখ ছাড়িয়ে গেছে, যা রাজধানী ওয়াশিংটনের জনসংখ্যার প্রায় সমান। জনস হপকিনন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে এ কথা জানানো হয়।
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ৯টা ১২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউদ্দিন আহমেদ বাবলু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও আট জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮ টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে একদিনে তিন শিশু মৃত্যু হয়েছে। শুক্রবার কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ও কৈয়ারবিল ইউনিয়নে পৃথক পৃথক পানি ডুবির ঘটনায় তারা মারা যায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজনের করোনা পজেটিভ ছিল। অন্য তিনজন উপসর্গ নিয়ে মারা যান। একদিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে। আগের দিন দুইজনের মৃত্যু হয়েছিল।
বিশ্বে বেড়েই চলেছে করোনা সংক্রমণ ও মৃত্যু। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে ৭ হাজার ৩৩৪ জনের। নতুন মৃত্যু নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ লাখ ৫ হাজার ৯২ জনে।
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। বেশ কয়েকটি করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি শঙ্কা।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ২৩ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৮৬০ জনের শরীরে।
বিশ্বে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৬৬৪ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৭ লাখ ৮৭ হাজার ৩৭৯ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৩২৯ জন।