মৃত

ডেঙ্গুতে বিএনপি নেতার মৃত্যু

ডেঙ্গুতে বিএনপি নেতার মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শিল্পপতি আকরাম আলী খান সঞ্জু (৫৬)। পাকশী রেসোর্টের মালিক এই বিএনপি নেতা  ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান।মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে যান।

ভারতে দেড় বছরের মধ্যে সর্বোচ্চ সুস্থতার হার

ভারতে দেড় বছরের মধ্যে সর্বোচ্চ সুস্থতার হার

কেরালার কোভিড গ্রাফ সামান্য নিয়ন্ত্রণে আসতেই ভারতের সার্বিক করোনা পরিসংখ্যানে স্বস্তি। পরপর দ্বিতীয় দিন নিম্নমুখী দৈনিক সংক্রমণ। একই সাথে বাড়ছে সুস্থতার হার। এই মুহূর্তে ভারতে সুস্থতার হার ৯৭.৭৮ শতাংশ। যা কিনা গত বছর মার্চের পর সর্বোচ্চ। এই মুহূর্তে দেশের মৃত্যুহারও নেমে গিয়েছে ০.৯০ শতাংশে।

তুষারঝড়ে রাশিয়ার ৫ পর্বতারোহীর মৃত্যু

তুষারঝড়ে রাশিয়ার ৫ পর্বতারোহীর মৃত্যু

রাশিয়ার এলব্রাস পর্বতে আরোহণের সময় তুষারঝড়ের কবলে পাঁচ আরোহীর মৃত্যু হয়েছে। দেশটির জরুরি সহায়তাবিষয়ক মন্ত্রণালণের বরাত দিয়ে আন্তজার্তিক গণমাধ্যম দ্যা গার্ডিয়ান বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় আরো ১৪ জন আরোহীকে উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেলে আরও ৯ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আরও ৯ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও নয় জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮ টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। শনিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিদ্যুতের ছেঁড়া তারে বৃদ্ধের মৃত্যু

বিদ্যুতের ছেঁড়া তারে বৃদ্ধের মৃত্যু

ভোলার দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

রামেকে করোনায় আরও ২ জনের মৃত্যু

রামেকে করোনায় আরও ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা যাননি। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়।

করোনায় ৩১ জনের মৃত্যু

করোনায় ৩১ জনের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ৩১ জনের মৃত্যু হয়েছে।একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৩৩ জন।

করোনায় আরো ২৪ জনের মৃত্যু

করোনায় আরো ২৪ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ২৪ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১ হাজার ১৪৪ জনের শরীরে।

মমেকে করোনায় মৃত্যু ৪

মমেকে করোনায় মৃত্যু ৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

কুষ্টিয়ায় করোনায় মৃত্যু ২

কুষ্টিয়ায় করোনায় মৃত্যু ২

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে  ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম।