দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৬৫২ জনে।
মৃত
করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী আবুল হাসান। রোববার (৮ আগস্ট) সকাল থেকে শ্বাসকষ্ট দেখা দিলে দুপুর আড়াইটায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভারতে গেল ২৪ ঘন্টায় করোনার সংক্রমণ থাকল ৪০ হাজারের নিচেই। তুলনায় অনেকটাই বেশি সুস্থতার সংখ্যা। অর্থাৎ পরপর দুদিন দেশের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নিম্নমুখী। এটা যদি হয় স্বস্তির খবর, তাহলে পালটা উদ্বেগের খবরও রয়েছে।
খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছেন ৬১২ জন।
যশোর প্রতিনিধি: যশোরে করোনায় মৃত্যুর হার বাড়লেও উপসর্গ নিয়ে মৃত্যুর হার কমেছে। গত ২৪ ঘন্টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত চব্বিশ ঘন্টায় করোনা পজিটিভ ও উপসর্গে ১২ জনের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভে ৭ জন এবং উপসর্গ নিয়ে আরো ৫ জনসহ মোট ১২ জন মারা গেছেন। এর মধ্যে ময়মনসিংহ জেলার ১০জন এবং নেত্রকোনা জেলার ২ জন রয়েছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৬ জন এবং উপসর্গ নিয়ে ১০ জন ও ২ জন করোনা নেগেটিভ হওয়ার পরে তাদের প্রাণহানি হয়েছে
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। বেশ কয়েকটি করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি শঙ্কা।
ফের ঊর্ধ্বমুখী হল ভারতের পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণ। বাড়ল মৃত্যুও।আর সংক্রমণের নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষ উত্তর ২৪ পরগনা। সর্বাধিক মৃত্যু হয়েছে নদিয়াতে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ২৬১ জন। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৮ হাজার ১৩৬ জনের শরীরে।