রংপুরে ট্রাকের ধাক্কায় কাউনিয়া উপজেলায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ভেলুপাড়া বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী সাইফুল কুড়িগ্রাম জেলার রাজারহাট নাজিমখান বাজার সংলগ্ন নাউথোয়া গ্রামের ফুল মিয়ার ছেলে।
মোটরসাইকেল
মামাতো ভাইকে নিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল সৌরভ ফালিয়া (২২) নামে এক তরুণের। রবিবার সন্ধ্যা ৭টার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় বড় মগড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ ফালিয়া বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের বাসিন্দা সুধীর ফালিয়ার ছেলে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোটরসাইকেল চলাচলে নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক ছাত্র। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গার জীবননগরে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের পাশে একটি খাদে মোটরসাইকেলসহ রাসেল হোসেন (২০) নামে এক তরুণের লাশ পাওয়া গেছে
রাজধানীর খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় তাউসিফ ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
চাঁদপুরের ফরিদগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় শংকর চন্দ্র শীল (৭০) নামে পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের নারিকেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নওগাঁর নিয়ামতপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের সাংগৈল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দীঘিনালা উপজেলা থেকে অফিস শেষে মোটরসাইকেল যোগে খাগড়াছড়িতে বাড়ি ফেরার পথে কৃষি গবেষণা এলাকায় একটি পিকাপের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই যুব উন্নয়ন কর্মকর্তা নিহত হয়। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।