তামান্না ফারজানা, যশোর: কোরবানী ঈদকে সামনে রেখে গরু পরিচর্যা করে হাটের জন্য প্রস্তৃত করার পরে করোনা সংক্রমণের কারনে শার্শার বাগ আঁচড়ায় বৃহত্তম পশুর হাটটি বন্ধ থাকায় বিপাকে পড়েছের এলাকার খামারী ও গরু ব্যবসায়ীরা। ফলে তারা চরম লোকসানের মুখে পড়বেন বলে আশংকা করছেন। তাই স্বাস্থ্যবিধি মেনে দ্রুত হাট চালু করার দাবি তাদের।
- সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
- * * * *
- নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন
- * * * *
- শাহজাদপুরের সাবেক মেয়রকে গ্রেফতারে বাধা, আটক ৪
- * * * *
- লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি
- * * * *
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯
- * * * *
যশ
যশোর প্রতিনিধি: দেশ ব্যাপী কঠোর লকডাউনের ২য় দিনে কঠোর অবস্থানে রয়েছে যৌথ বাহিনী। গতকাল ভ্রাম্যমান আদালদের অভিযানে অযথা ঘোরাঘুরি ও মাস্ক ব্যবহার না করায় ২৭ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গেল ২৪ ঘন্টায় ৭০৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন আক্রান্ত হয়েছে ২১৭ জন।
যশোর প্রতিনিধি:সীমান্তবার্তী জেলা যশোরে গত ২৪ ঘন্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৪ জন এবং করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
যশোর প্রতিনিধি:যশোরে কঠোর লকডাউন কার্যকরে মাঠে নেমেছে যৌথভাবে সেনাবাহিনী ,জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,র্যাব ,আনসার,বিজিবি। তারা পুরো জেলা জুড়ে তাদের টহল অব্যাহত রেখেছে।
যশোর প্রতিনিধি : যশোরে গত ২৪ ঘন্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে যশোর ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে মারা গেছেন ১২জন। এদের মধ্যে ৩জন করোনা এবং অপর ৯জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আখতারুজ্জামান।
টি আই তারেক: যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ। প্রথম পর্যায়ে কোভিড ও আইসিসিইউ রোগীদের এখান থেকে অক্সিজেন সরবরাহ করা হবে। পরবর্তিতে সকল রোগী সেন্ট্রাল অক্সিজেনের আওতায় আনা হবে। মঙ্গলবার (২৯ জুন) সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্ট উদ্বোধন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আখতারুজ্জামান।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২১-২২ অর্থ বছরে ৬৮ কোটি ৮০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে
টি আই তারেক: যশোর মেডিকেল কলেজ হাসপাতালের রেডজোন ও ইয়োলোজোনে চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং অপর দু’জন উপসর্গ নিয়ে মারা যান। গত সাত দিনে যশোর সদর উপজেলায় ৯৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, কেশবপুরে ১১৯ জন, ঝিকরগাছায় ১৫৫ জন, বাঘারপাড়ায় ৬২ জন, শার্শায় ১৯৯ জন, অভয়নগরে ২৪৮ জন, মণিরামপুরে ৮৬ জন ও চৌগাছায় ১১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
যশোর সদর উপজেলার রুপদিয়া গ্রামের অলোক দত্তের প্রায় ২০ দিন আগে জ্বর আসে। সাথে দেখা দেয় সর্দি, কাশি ও গায়ে ব্যাথা। এ অবস্থাতেই তিনি রুপদিয়া ও মনিরামপুরে দু’টি হাট করেছিলেন। এর এক পর্যায়ে তার পেটে ব্যাথা দেখা দেয়। শুরু হয় শ্বাস কষ্ট। অসুস্থতার দশ দিন না যেতেই মারা যান অলোক। স্বজনরা বলছেন, অসুস্থ হলেও অলোক কোন চিকিৎসকের পরামর্শ নেননি। করাননি করোনার নমুনা পরীক্ষাও।
যশোরে বেনাপোলমুখী ট্রাক ও যশোরমুখী প্রাইভেট কারের সংঘর্ষে ৪জন নিহত ও ১জন আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে যশোর সদর উপজেলার নিমতলী ধোপাখোলা নামক স্থানে যশোর-বেনাপোল সড়কে এঘটনা ঘটে।