কর্মপরিবেশ ও নতুন নিয়মাবলী নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের জেরে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) লন্ডনের পাতালরেল (টিউব) চালকদের ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে।
- সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
- * * * *
- নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন
- * * * *
- শাহজাদপুরের সাবেক মেয়রকে গ্রেফতারে বাধা, আটক ৪
- * * * *
- লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি
- * * * *
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯
- * * * *
যাত্রীরা
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। এতে দ্বীপে বেড়াতে গিয়ে প্রায় এক হাজার পর্যটক আটকা পড়েছেন। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাঁদের কক্সবাজারে ফেরা সম্ভব হচ্ছে না।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে মহাসড়কের কুমিল্লামুখী লেনে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এতে যান চলাচল ব্যাহত হয়ে একপর্যায়ে গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে নিরাপত্তাজনিত কারণে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী বাংলাদেশ বিমানের যাত্রীরা আটকা পড়েছেন।
নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। হঠাৎ এই ধর্মঘটের কারণে গন্তব্যে পৌঁছাতে গিয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে দাড়িয়ে আছে। এতে ভোগান্তিতে পড়েছেন ট্রেনের যাত্রীরা
মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলতে বাধা দেওয়াকে কেন্দ্র করে নওগাঁয় বাস-অটোরিকশা শ্রমিক-মালিকদের দ্বন্দ্বের জেরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক-শ্রমিক যৌথ পরিষদ। এর ফলে নওগাঁ-ঢাকা-চট্টগ্রাম-সিলেট-রাজশাহীসহ আন্তঃজেলা ও জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
শ্যামলী পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজবাড়ী-ঢাকা রুটে গত দুইদিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে বিমানবন্দর পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ‘তারুণ্যের সমাবেশের’ আগে পূর্বঘোষণা ছাড়াই খুলনা-সাতক্ষীরা ও খুলনা-পাইকগাছা রুটের সব ধরনের বাসের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।