ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানের উপকূলীয় সাগরে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ৭ জন। ফেরিতে ২৫০ জন যাত্রী ছিলেন।
যাত্রী
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আভা জেলায় বাস দুর্ঘটনায় প্রায় ২৪ জন নিহত এবং প্রায় ২৩ জন আহত হয়েছেন। বাসটিতে মোট ৪৭ জন যাত্রী ছিলেন। এর মধ্যে বাংলাদেশি নাগরিক ছিলেন ৩৫ জন। এখন পর্যন্ত ১৩ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১৭ বাংলাদেশিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৌদি আরবে একটি বাস দুর্ঘটনায় অন্তত ২০ ওমরাহ যাত্রী নিহত এবং আরো ২৯ জন আহত হয়েছে। দক্ষিণ-পশ্চিম সৌদি আরবে সোমবারের এই দুর্ঘটনার খবর জানিয়েছে স্থানীয় মিডিয়া। আরোহীরা ওমরাহ করতে মক্কা যাচ্ছিলেন।
কোটা পূরণ না হওয়ায় ষষ্ঠবারের মতো বাড়ানো হয়েছে হজযাত্রী নিবন্ধনের সময়। বাড়ানো সময় অনুযায়ী আগামী ৩০ মার্চ পর্যন্ত হজের নিবন্ধন চলবে।
হজ করতে সৌদি আরব গিয়ে দুই বাংলাদেশী হজযাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তারা সম্পর্কে দুজন শ্যালক-দুলাভাই।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন। আশংকাজনক অবস্থায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।
হজ ব্যবস্থাপনার সুবিধার্থে শনিবার (২৫ মার্চ) সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিন হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা-উপশাখা খোলা থাকবে।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক যাত্রীর দেহ তল্লাশি করে ২৩ পিস সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
ভারতে পাচারের চেষ্টাকালে সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে ৬০০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ শুভংকর কুমার পাল (২৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে গ্রেফতার করেছে যশোর শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা।
পবিত্র হজযাত্রীদের বিমানভাড়া কমানোর সুপারিশ করেছে ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিমানভাড়া এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে এক লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।