বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে রোববার (৫ নভেম্বর) থেকে, তার আগে শনিবার সন্ধ্যার দিকে রাজধানীতে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
যাত্রী
বিএনপি-জামায়াত ও তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের ডাকা অবরোধের তৃতীয় ও শেষ দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালেও রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যাত্রী মিলছে না। ফলে দূরপাল্লার কোনো গাড়ি ছাড়ছে না।
খুলনা থেকে পদ্মা সেতু হয়ে প্রথম যাত্রীবাহী ট্রেন ‘সুন্দরবন এক্সপ্রেস’ ঢাকায় পৌঁছেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
রাজধানীর মিরপুর ১২ নম্বরের ভিসা ট্রেনিং সেন্টারের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে বরিশালে স্বাভাবিকভাবেই চলাচল করেছে লঞ্চ ও বাস।
বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
বিনা টিকেটে ট্রেন ভ্রমণ করে বেকায়দায় পড়েছেন ২৩ জন যাত্রী। এতদিন বিনা টিকেটের যাত্রীদের শুধু জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। তবে এবার তাদের ১০ দিন করে হাজতবাস করতে হবে।
নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসার সময় শারমিন নামে এক গর্ভবতী নারী হাসপাতালের ২ নম্বর গেটের সামনে যাত্রীবাহী বাসের ভেতর জন্ম দেন নবজাতক কন্যার।
কিশোরগঞ্জের হোসেনপুরে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলতে বাধা দেওয়াকে কেন্দ্র করে নওগাঁয় বাস-অটোরিকশা শ্রমিক-মালিকদের দ্বন্দ্বের জেরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক-শ্রমিক যৌথ পরিষদ। এর ফলে নওগাঁ-ঢাকা-চট্টগ্রাম-সিলেট-রাজশাহীসহ আন্তঃজেলা ও জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।