পাবনার এক আদালত সৈয়দ দলিল উদ্দিন (৫৫) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে হত্যার দায়ে দু’জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশসহ প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছেন।
যাবজ্জীবন
কুষ্টিয়ার ভেড়ামারায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গিয়াস উদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।
রাজশাহীতে ছাত্রলীগ নেতা শাহেন শাহ হত্যা মামলার রায়ে এক সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ ৯ জনের মৃত্যুদণ্ড ও ২২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
১০ বছর আগে শবে বরাতের রাতে সাভারের আমিনবাজারে ছয় ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড ও ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
কুষ্টিয়ার দৌলতপুরে পাওনা টাকা চাওয়ায় ইমারুল হত্যার অভিযোগে (পলাতক) সাইদুর রহমান (৬০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একই সাথে ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
নড়াইল মফি শেখ হত্যা মামলায় এক জনের ফাঁসি এবং ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে পরকীয়া প্রেমের জেরে এক ব্যক্তিকে হত্যার দায়ে পলাশ মিনাকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রংপুরে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মনোয়ারুল ইসলাম মিঠু (৪০) নামে এক শিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ধর্ষণের শিকার ছাত্রীকে দেয়ারও আদেশ দিয়েছেন আদালত।
নড়াইল শহরের ভওয়াখালীতে হালিমা বেগম নামে এক নারীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ডদেশ এবং এক নারীসহ দু’জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।