যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার রাতে হিউস্টোন থেকে প্রায় ৪৫ মাইল দূরে ক্লিভল্যান্ড শহরে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই হন্ডুরাসের বংশোদ্ভূত। আর হামলাকারী সম্ভবত মেক্সিকান।
যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের ডাডেভিলে শহরে একটি জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে। আরো কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার কোভিড জাতীয় জরুরি স্বাস্থ্য অবস্থার আনুষ্ঠানিক ইতি টেনেছেন। গত তিন বছরেরও বেশি সময় ধরে বহাল থাকা এই জরুরি স্বাস্থ্য পরিস্থিতে দেশের জনগণকে বিশেষ সেবা দেয়ার প্রচেষ্টা চালানো হয়।
যুক্তরাষ্ট্রের কেন্টাকির স্থানীয় একটি ব্যাংকে নির্বিচার গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীও রয়েছে নিহতদের মধ্যে। এছাড়া ছয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য পশ্চিমাঞ্চলের আটটি রাজ্যের বিভিন্ন শহরে প্রচণ্ড টর্নেডোর আঘাতে অন্তত ২১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে। ঝড়ের ফলে অসংখ্যা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, হাজার হাজার লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
আরকানসাসে বড় ধরনের টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় এ অঙ্গরাজ্যের গভর্নর টুইট করে এ কথা জানিয়েছেন।
কানাডা থেকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের সময় দুটি পরিবারের আট সদস্য মারা গেছে। সীমান্ত নদী সেন্ট লরেন্সের জলাভূমি এলাকায় আটটি লাশ পাওয়া যায়।
আজ যুক্তরাষ্ট্রে মুক্তি পেল পুলিশের কাউন্টার টেররিজমের সত্য ঘটনা নিয়ে নির্মিত অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’। ঈদ উপলক্ষে মাসব্যাপী ছবিটি প্রদর্শিত হবে দেশটির বিভিন্ন শহরে।
যুক্তরাষ্ট্রের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় হামলাকারীসহ অন্তত চারজন নিহত হয়েছেন।সোমবার (২৭ মার্চ) টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি ক্রিশ্চিয়ান স্কুলে এই হামলার ঘটনা ঘটে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দুটি মাছ ধরার নৌকা ডুবে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। রোববার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে এ দুর্ঘটনা ঘটে।