রুশ বোমা হামলা বন্ধ করতে ইউক্রেনে নো-ফ্লাই জোন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তবে হোয়াইট হাউস তা প্রত্যাখ্যান করে জানিয়েছে, এমন কিছু করা হলে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িতে পড়বে।
- ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরা আসবেন ঢাকায়, কনসার্টে বড় চমক
- * * * *
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
- সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
- * * * *
- দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক, জানা গেল আসল কারণ
- * * * *
যুক্তরাষ্ট্রে
নিজ দেশে ফিরে গেলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। তিনি বাংলাদেশে তিন বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন।
যুক্তরাষ্ট্র বুধবার উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে সম্পর্কযুক্ত পাঁচ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পিয়ংইয়ং একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে-তারা এমন কথা জানানোর এক দিন পর ওয়াশিংটন এ নিষেধাজ্ঞা আরোপ করলো
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (৫ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
চীনের একটি জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর নজরদারির নামে নিপীড়নের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
টর্নেডোর তাণ্ডবের পর যুক্তরাষ্ট্র এখনো স্বাভাবিক হয়নি। পাঁচ রাজ্য তছনছ করে দেয়া ভয়ঙ্কর টর্নেডোর ফলে এক শ’র বেশি মানুষ মারা গেছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেনটাকি। সেখানকার গভর্নর জানিয়েছেন, এখনো অনেকে নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। বিস্তীর্ণ এলাকায় পানি ও বিদ্যুৎ নেই।
যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়ি-হামলার সাথে সন্ত্রাসবাদীদের কোনো যোগ নেই বলে পুলিশ জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের উইসকনসিনে একটি ক্রিসমাস প্যারেডে গাড়ির চাকায় পৃষ্ট হয়ে অন্তত ২০ জন হতাহত। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মঙ্গলবার ডাক বিভাগের এক কর্মীর গুলিতে তাঁর দুই সহকর্মী নিহত হয়েছে।কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।তারা বলছে, মেমফিসে ইস্ট লামার ক্যারিয়ার এনেক্স কার্যালয়ে সন্দেহভাজন বন্দুকধারী এ হামলা চালায়। এতে সেখানকার দুই কর্মী নিহত হয়। পরে নিজের ছোঁড়া গুলিতে মারা গেছে ওই হামলাকারী।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কাছে একটি ছোট্ট বিমান বিধ্বস্ত এবং তাতে আগুন ধরে গিয়ে চার আরোহীর সকলেই নিহত হয়েছে।