সিলেটের ওসমানীনগরে পারিবারিক বিরোধের জেরে স্বজনের ছুরিকাঘাতে সাইফুর রহমান (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শেরপুর টোলপ্লাজার পাশে এ ঘটনা ঘটে।
সিলেটের ওসমানীনগরে পারিবারিক বিরোধের জেরে স্বজনের ছুরিকাঘাতে সাইফুর রহমান (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শেরপুর টোলপ্লাজার পাশে এ ঘটনা ঘটে।
গাইবান্ধার ফুলছড়িতে তিনটি ইয়াবা বড়িসহ টিটু মিয়া (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। টিটু মিয়া উপজেলার উদাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
রাজধানীর গুলশান এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মো. জীবন মিয়া (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে খুলনায় ছাত্রদল ও যুবদল নেতাসহ তিন জন গুলিবিদ্ধ এবং একজন ছুরিকাহত হয়েছে। গুলিবিদ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গাজীপুরে মাদ্রাসার এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
জায়গা জমি নিজের নামে লিখে না দেওয়ায় সিলেটে ছেলের আঘাতে খুন হয়েছেন এক মা। এছাড়া মাছ ধরাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় নিহত হয়েছেন এক যুবক। জেলার জকিগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় ঘটনা দুটি ঘটে।
চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে ১৩০ বোতল ফেনসিডিলের মামলায় মো. রিয়াজ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত মো. রিয়াজ (৩১) ভোলা জেলার বোরহান উদ্দীন থানার ছোট কাইচ্চা এলাকার মেহেনউদ্দীন হাওলাদার বাড়ির মো. রুহুল আমিনের ছেলে।
মুন্সীগঞ্জে অস্ত্রসহ মোল্লাকান্দির চিহ্নিত সন্ত্রাসী সাদ্দাম মাঝিকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানার বাগেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বরগুনার আমতলীতে পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিনুর ইসলাম আকাশ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।