সিরিয়ার দক্ষিণে দামেস্কে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। বুধবার মধ্যরাতের সামান্য পরে একটি ফাঁকা বাড়িকে টার্গেট করেছিল তারা। ফলে কেউ হতাহত হননি বলে সিরিয়ার রাষ্ট্র পরিচালিত মিডিয়ার রিপোর্টে এ তথ্য জানা গেছে।
- সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
- * * * *
- নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন
- * * * *
- শাহজাদপুরের সাবেক মেয়রকে গ্রেফতারে বাধা, আটক ৪
- * * * *
- লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি
- * * * *
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯
- * * * *
রাই
এটিএন বাংলা এবং ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ কর্তৃক আয়োজিত টেলিভিশন বিতর্কে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ইউনিভার্সিটি (কুবি) ডিবেটিং সোসাইটি। ‘গণজাগরণই পারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করতে’ শীর্ষক বিতর্কে বিরোধী দলের ভূমিকায় বিতর্ক করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্যরা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,উগ্র সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করাই চ্যালেঞ্জ । বঙ্গবন্ধুর পর জাতীয় চার নেতাকে হত্যার পর দেশে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দেয়া হয়েছিল। উগ্র সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করাই এখনকার চ্যালেঞ্জ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে সাইবার ক্রাইম ধারণার বাইরে বেড়ে যাচ্ছে। তাই সাইবার অপরাধ দমনে আমরা সেভাবেই পুলিশকে তৈরি করছি।
অ্যাপসে রাইড শেয়ারিং না করে চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন করলে সংশ্লিষ্ট চালক ও যাত্রীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইহুদি বসতিতে ইসরাইল নতুন করে ১৩৫৫ বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে। রোববার ইসরাইলের নির্মাণ ও গৃহায়ণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়
সিরিয়ান কর্তৃপক্ষের অভিযোগ দেশটির সাবেক এমপিকে হত্যা করেছে ইসরাইল। শনিবার সিরিয়ার সাবেক এ এমপিকে হত্যা করা হয় বলে জানিয়েছে দেশটির সরকারি বর্তা সংস্থা সানা। এর আগে ইসরাইলের দখলদারিত্বে বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনি ১২ বছর জেলে ছিলেন।
কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন অবমননার ঘটনার জের ধরে শুক্রবার জুমার নামাজের পর ঢাকার কাকরাইলে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। শনিবার পল্টন ও রমনা থানায় পুলিশের করা এ দুই মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় চার হাজারের বেশি আসামি করা হয়েছে।
সাধারণ কাশ্মিরিদের ওপর আক্রমণ ও সীমান্তে অনুপ্রবেশের অভিযোগ তুলে তা বন্ধ না করলে ফের সার্জিক্যাল স্ট্রাইকের জন্য পাকিস্তানকে তৈরি থাকতে বলেছেন বিজেপি প্রধান ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।