সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মাহমুদপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
রাজ
আজ বুধবার (২৩ আগস্ট) রাজধানীর বনানীতে ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি।
রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার মূল্যমানের জাল নোটসহ জাল টাকা তৈরি চক্রের অন্যতম হোতা আমিনুল হক ও চক্রের আরও তিন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব ২১ আগস্টের ঘাতকদের মুখপাত্র। কারণ ২১ আগস্টের মতো এমন ভয়াবহ ঘটনাকে মির্জা ফখরুল সাহেব আওয়ামী লীগের সাজানো নাটক বলেছেন যেখানে এটি দিবালোকের মতো স্পষ্ট যে, তারা এটি ঘটিয়েছে।
সাত শিশুকে হত্যার দায়ে ব্রিটিশ নার্স লুসি লেটবিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ আগস্ট) ম্যানচেস্টারের ক্রাউন আদালত এই রায় ঘোষণা করেন।
আমাদের বিভিন্ন প্রয়োজনে মার্কেটে যেতে হয়। কিন্তু গিয়ে যদি দেখা যায় মার্কেট বন্ধ তাহলে মেজাজটাই খারাপ হয়ে যায়। তাই যে মার্কেটে যাচ্ছেন তা খোলা নাকি বন্ধ তা জেনে যাওয়াই ভালো। তাহলে জেনে নেই মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যতোদিন রাজনীতির মাঠে থাকবে রাজনীতির মাঠ কলুষমুক্ত হবে না, ঘৃণা ও সাংঘর্ষিক রাজনীতি কখনো যাবে না।
আগামীকাল নগর দক্ষিণের ২৪টি থানায় বিক্ষোভ মিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ। এই কর্মসূচির অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।
একুশে আগস্টের গ্রেনেড হামলার বিষয়টি আওয়ামী লীগের একটি সাজানো নাটক বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেখানে মিটিং হওয়ার কথা ছিল সেখানে না করে, অন্য জায়গায় আওয়ামী লীগ মিটিং করেছে।
রাজবাড়ীর পাংশা থানার মুচিদহ গ্রামের রুনা খাতুন (৩০) নামের এক নারীকে হত্যার ঘটনায় ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১১টার রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলনে কক্ষে পুলিশ সুপার জি. এম আবুল কালাম আজাদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।