আওয়ামী লীগ এ দেশকে চরমভাবে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এ কারণে তাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, মিথ্যা, অপপ্রচার, গুজবের রাজনীতি বিএনপির শক্তি। তারা গুজব ছড়িয়ে, মিথ্যাচার করে, অপপ্রচার করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।
সকাল থেকে রাজধানীর অনেক এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। দেশের বেশ কিছু জায়গায় বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রাজধানীর জুরাইনের মুরাদপুর এলাকায় ছুরিকাঘাতে শিক্ষার্থীসহ দুইজন আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনে আশা নেই জেনেই বিদেশি কূটনীতিকদের পদলেহন করছে বিএনপি।
বিএনপি নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
যে বালক একসময় রাস্তায় লেবুর শরবত আর রুটি বিক্রি করতেন, পরে তিনিই হয়ে উঠলেন আধুনিক তুরস্কের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক ও যুদ্ধংদেহী এক আঞ্চলিক নেতা। তার উত্থান শুরু হয় প্রায় তিন দশক আগে ইস্তাম্বুল শহরের মেয়র নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। এর পরে তিনি তিন তিনবার প্রধানমন্ত্রী ও দু’দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার এই ক্ষমতা অব্যাহত রাখতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনেও লড়বেন তিনি।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ভয়াবহ ভূমিধসে ব্রাজিলে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে মা-মেয়ে ও চার শিশুও রয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বেশ কিছু লোক। ভূমিধসে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট।