আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাত খুন আর হত্যার রাজনীতির রক্তে রঞ্জিত।
- এল নিনোর প্রভাবে বন্যায় ডুবল দুই দেশ, নিহত ৩৪
- * * * *
- ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানইউ
- * * * *
- ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া, রানওয়েতে ফাটলের শঙ্কা
- * * * *
- লক্ষ্মীপুরে সৌরবিদ্যুৎ চালিত সেচ প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন
- * * * *
- বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
- * * * *
রাজ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।তিনি বলেন, ২০১৪ সালে ভোট চুরি করেছে, আওয়ামী লীগ ২০১৮ সালে ভোট চুরি করেছে। এখন আবার ভোট চুরির নতুন নির্বাচন দিয়ে কোনো রকমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।
বাংলাদেশের রাজনীতির দুই অপশক্তি বিএনপি-জামাতের ভয়ঙ্কর অগ্নিসন্ত্রাস, বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের শেষের দিকে টেন্ডার ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে রেলওয়ের ২ একর জমি একটি কাগুজে প্রতিষ্ঠানকে লিজ দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস।
লাখো জনতার অংশগ্রহণে বরিশালে বিএনপির সমাবেশ তিন ঘণ্টা আগেই শুরু হয়েছে। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও বেলা সাড়ে ১১টায় সমাবেশ শুরু হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১১১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেছেন, সরকার-বিরোধী আন্দোলনের নামে বিএনপি যদি বাড়াবাড়ি করে, তবে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে।
বঙ্গবন্ধু ও জেল হত্যাকান্ডের জন্য জিয়াউর রহমানকে দায়ী করে ক্ষমতায় থাকতে জিয়া ও বেগম জিয়া উভয়েই হত্যা-সংঘর্ষের পথ বেছে নিয়েছেন উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ থেকে ‘পলিটিকস অফ কনফ্রন্টেশন’কে চিরদিনের জন্য বিদায় দিতে হলে বিএনপি’র অপরাজনীতি বন্ধ হওয়া দরকার।
দেশে হত্যা, সন্ত্রাস ও রাজনৈতিক ষড়যন্ত্রের মূলহোতা বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি বাস্তবায়ন সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সরকারকে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানিয়েছেন।